ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

টিআইবি’র প্রতিবেদন অসত্য : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তা অসত্য, মনগড়া, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ও এটা বিএনপি-জামায়াতের প্রতিধ্বনি।

তিনি বলেন, ‘টিআইবি’র প্রতিবেদন কোনো গবেষণালব্দ নয়, বরং তা মনগড়া ও ভিত্তিহীন।’

তথ্যমন্ত্রী আজ সকালে চট্টগ্রামের দেওয়ানজী পুকুরপাড় বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, টিআইবি’র প্রতিবেদন ত্রুটিপূর্ণ, মনগড়া ও যাতে বিএনপি-জামায়াতের বক্তব্যের প্রতিচ্ছবি স্থান পেয়েছে।

মন্ত্রী বলেন, টিআইবি দিন দিন তার দুর্নীতি বিরোধী ওর্য়াচডগের ভূমিকা থেকে তাদের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, বর্তমানে সংস্থাটি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার তৎপরতার সাথে জড়িত।

এর আগে টিআইবি পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলো যদিও পরবর্তীতে কানাডার আদালতে দুর্নীতি প্রমাণিত হয়নি।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও অবাধ হয়েছে। যা নাকি দেশ ও বিদেশে গ্রহণযোগ্যতা লাভ করেছে।

তিনি বলেন, দেশী ও বিদেশী নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচনী পরিবেশকে উৎসাহী হিসেবে অভিহিত করেছেন। বিশ্ব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারকে অভিনন্দন জানানো অব্যাহত রখেছেন।

তিনি বলেন, বিপর্যস্ত বিএনপি-জামায়াতের নেতৃত্বে গঠিত ঐক্যফন্ট্রের খারাপ ফলাফলের কারণ তাদের মনোনয়ন বাণিজ্য। ফ্রন্ট তিন শ’ আসনের বিপরীতে আট শ’ মনোনয়ন ফরম বিক্রি করেছিল।

তিনি টিআইবিকে দেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করতে কাজ করার আহ্বান জানিয়ে ভবিষ্যতে অসত্য ও মনগড়া প্রতিবেদন থেকে বিরত থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিআইবি’র প্রতিবেদন অসত্য : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯