ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টিকটকের লাইসেন্সের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল ইন্দোনেশিয়া

  • আপডেট সময় : ০৩:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 95
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কে সরকারের অনুরোধকৃত তথ্য শেয়ার করার পর, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের স্থানীয় অপারেটিং লাইসেন্সের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দেশটির যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় একথা জানিয়েছে।

টিকটক ব্যবহারকারীদের মধ্যে ইন্দোনেশিয়ার স্থান দ্বিতীয় বৃহত্তম। দেশটিতে ১০ কোটিরও বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মন্ত্রণালয় শুক্রবার জানায়, আগস্ট মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় লাইভ ফিচারের কার্যকলাপের পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে ব্যর্থ হওয়ায়, তারা অ্যাপ্সটির অপারেটিং লাইসেন্স ‘সাময়িকভাবে স্থগিত’ করে।

মন্ত্রণালয়ের মহাপরিচালক আলেকজান্ডার সাবার শনিবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘তবে টিকটক এক দিনেই অনুরোধকৃত তথ্য সরবরাহ করে।’

তিনি আরো বলেন, ‘এই বাধ্যবাধকতাগুলো পূরণের ভিত্তিতে যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় একটি নিবন্ধিত ইলেকট্রনিক সিস্টেম অপারেটর হিসাবে টিকটকের মর্যাদা পুনরায় ফিরিয়ে দিয়েছে।’

টিকটকের এক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে ভিডিও শেয়ারিং অ্যাপ্সটি পূর্বে জানিয়েছিল যে এটি যে সব দেশে কাজ করে, সেখানকার আইনের প্রতি সম্মান জানায়।

এই কোম্পানি ইন্দোনেশিয়ায় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিকটকের লাইসেন্সের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল ইন্দোনেশিয়া

আপডেট সময় : ০৩:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫