ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গে ৭৩৮৬ মামলা

  • আপডেট সময় : ০৭:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৮৬টি মামলা ও ৩২,৯১,৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৪২টি গাড়ি ডাম্পিং ও ১০৫২টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১০০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৬টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১২৯০টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৩৮০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ২৪৭টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়।

২০ আগস্ট, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গে ৭৩৮৬ মামলা

আপডেট সময় : ০৭:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯