ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল

  • আপডেট সময় : ০১:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 101
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সোমবার বলেছেন, ট্রাম্প গাজা থেকে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এবং যুদ্ধের অবসান ঘটাতে ভূমিকা রাখার জন্য, তাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করা হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হারজোগ তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে কেবল আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরিয়ে আনতেই সাহায্য করেননি, অধিকন্তু নিরাপত্তা, সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য প্রকৃত আশার ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করেছেন।’

তিনি আরো বলেন, ‘তাকে ইসরাইলি প্রেসিডেন্টের সম্মাননা পদক প্রদান করা আমার জন্য একটি বড় সম্মানের বিষয়।’

হারজোগ বলেন, ‘আগামী মাসগুলোতে’ এই পুরস্কার প্রদান করা হবে এবং সোমবার মার্কিন প্রেসিডেন্ট ইসরাইল সফরের সময় তিনি ট্রাম্পকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন।

সোমবার, ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের অংশ হিসেবে ইসরাইল ও হামাস জিম্মি-বন্দী বিনিময় অনুষ্ঠানের জন্য প্রস্তুত।

ট্রাম্পের ২০-দফা পরিকল্পনার লক্ষ্য হল ৭ অক্টোবর, ২০২৩ তারিখে ইসরাইলে ফিলিস্তিনি গোষ্ঠীর আক্রমণের ফলে ইসরাইল ও হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো।

ইসরাইলে তার সংক্ষিপ্ত সফরে, ট্রাম্প জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং ইসরাইলি সংসদে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ‘ইসরাইলের প্রেসিডেন্ট পুরষ্কার সেই ব্যক্তিদের প্রদান করা হয়, যারা ইসরাইল রাষ্ট্র বা মানবতার জন্য অসামান্য অবদান রেখেছেন।’

এর আগে, ইসরাইল ২০১৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই পুরষ্কার প্রদান করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল

আপডেট সময় : ০১:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫