ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

ট্রাম্পের শুল্ক পানামা খালের জাহাজ চলাচল কমাতে পারেনি

  • আপডেট সময় : ০১:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 91
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বহু দেশের ওপর শুল্ক আরোপ করলেও, এখন পর্যন্ত তা পানামা খালপথে কন্টেইনারবাহী জাহাজ চলাচলে প্রভাব ফেলেনি বলে বৃহস্পতিবার জানিয়েছেন খাল কর্তৃপক্ষের প্রশাসক।

পানামা সিটি থেকে এএফপি এ সংবাদ জানায়।

ট্রাম্প দীর্ঘদিন ধরে যেসব দেশকে ‘অন্যায্য বাণিজ্য চর্চার’ জন্য অভিযুক্ত করে আসছেন, সেই মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর তার বহুল প্রতীক্ষিত ‘পারস্পরিক’ শুল্ক কার্যকর হয়েছে।

বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই আক্রমণাত্মক নীতির কারণে পানামা খালপথে জাহাজ চলাচল কমে যাবে। এই খাল দিয়ে বিশ্বের মোট নৌবাণিজ্যের পাঁচ শতাংশ পণ্য পরিবহন করা হয়।

খাল প্রশাসক রিকার্তে ভাসকেস বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাজস্ব ও কার্গোর দিক থেকে এই অর্থবছরের ফলাফল আমাদের পূর্বাভাস অনুযায়ী হবে।

পানামা খাল কর্তৃপক্ষ চলতি অর্থবছরে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেকর্ড রাজস্ব আয়ের পূর্বাভাস দিয়েছিল, যা গত বছরের তুলনায় ১২ দশমিক ৭ শতাংশ বেশি। একই সময়ে ১৩ হাজার ৯০০ জাহাজ খালপথ অতিক্রম করবে বলে ধারণা করা হয়েছিল, যারা মোট ৫২০ মিলিয়ন টন পণ্য পরিবহন করবে। ৩০ সেপ্টেম্বর এই অর্থবছর শেষ হবে।

তবে ভাসকেস এও বলেছেন, সময়ের সাথে সাথে শুল্কের প্রভাবে কার্গো পরিবহনের পরিমাণ কমে যাওয়ারও ‘সম্ভাবনা’ রয়েছে।

৮০ কিলোমিটার (৫০ মাইল) দীর্ঘ এই খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং ১৭০টি দেশের ১,৯০০টিরও বেশি বন্দরে সেবা দিয়ে থাকে- বিশেষত চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছাতে খালটি বড় ভূমিকা রাখে।

চলতি সপ্তাহের শুরুর দিকে চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের রপ্তানির ওপর বাড়তি শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের শুল্ক পানামা খালের জাহাজ চলাচল কমাতে পারেনি

আপডেট সময় : ০১:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫