ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

ট্রাম্প-পুতিন বৈঠকের আগে জরুরি আলোচনায় বসছেন ইইউ নেতারা

  • আপডেট সময় : ১১:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৈঠকে বসার আগে আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসছেন।

ব্রাসেলস থেকে এএফপি জানায়, পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা করবেন ইইউ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইইউ’র আশঙ্কা, ইউক্রেনকে ছাড়াই বৈঠকে সিদ্ধান্ত হলে অগ্রহণযোগ্য আপসে বাধ্য করা হতে পারে।

পুতিন ও ট্রাম্প আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে বৈঠকে বসতে যাচ্ছেন। তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে এ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে ছাড়াই পুতিন ও ট্রাম্পের মধ্যকার বৈঠকের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চুক্তির ফলে কিয়েভকে কিছু অংশ বা অঞ্চল ছেড়ে দিতে হতে পারে।

ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা আজ অনলাইনে বৈঠক করবেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি ইভানোভিচ সিবিহা ওই অনলাইন বৈঠকে যুক্ত থাকবেন।

পুতিন-ট্রাম্প বৈঠকে জেলেনস্কিকে উপস্থিত রাখার ব্যাপারে জোরালো অবস্থান নিয়েছেন ইইউ নেতারা। ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, ফিনল্যান্ডের নেতারা এবং ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন যৌথ এক বিবৃতিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন রাশিয়ার ওপর বাড়তি চাপ প্রয়োগ করেন ।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস গতকাল রোববার বলেন, ‘বিশ্ব নেতাদের বৈঠকে জেলেনস্কি অংশ নেবেন বলে আমার ধারণা ও বিশ্বাস রয়েছে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্প-পুতিন বৈঠকের আগে জরুরি আলোচনায় বসছেন ইইউ নেতারা

আপডেট সময় : ১১:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫