ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনা কর আপিল অঞ্চলে ১০ পদে বিশাল নিয়োগ: ১০ জেলার প্রার্থীদের সুবর্ণ সুযোগ গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা ফরিদপুর ও মাদারীপুরে উন্নয়নের মানবিকতা: সর্বজনীন মর্যাদা ও ন্যায়বিচারই মূল ভিত্তি পদ্মা সেতু সংলগ্ন এলাকায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ: যুবলীগ কর্মী নিহত, উত্তেজনা বন্ধুদের অনুপ্রেরণায় জিমের রেস্তোরাঁ: সফল উদ্যোক্তা হওয়ার এক অসাধারণ গল্প ক্রাইস্টচার্চ টেস্ট: তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বিশাল লিড, জয়ের পথে স্বাগতিকরা ৫২ বছর পেরিয়েও বেহাল সরকারি বিদ্যালয়: পানীয় জল ও শৌচাগার সংকটে ব্যাহত শিক্ষা জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতিতে মহাকালের প্রতিচ্ছবি মনিকা বেলুচ্চির সাহসী ঘোষণা: নগ্নতা চরিত্রের ভাষা, আত্মপ্রদর্শন নয় আন্তর্জাতিক সম্পর্ক: উচ্চশিক্ষায় এক বৈশ্বিক পথ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ

ট্রেনে ঈদযাত্রা : কমলাপুরে উপচেপড়া ভিড়

  • আপডেট সময় : ০৪:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃতীয় দিনের মতো ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে আজ শুক্রবার। বাড়ি যাওয়ার জন্য যারা গত ৪ জুন অগ্রিম টিকেট কেটেছিলেন, তারাই আজ ট্রেনে চেপেছেন।

আর মাত্র দু’দিন পর ঈদ। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে সব সরকারি অফিস আদালত ও বেশিভাগ বেসরকারি অফিসও। ছুটি পেয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ির দিকে ছুটছে সবাই।

এবারের ঈদযাত্রায় ঢাকা রেলওয়ে রেলস্টেশনের চিত্র পুরোপুরি ভিন্ন। উপচেপড়া ভিড় থাকলেও যাত্রীরা স্বাচ্ছন্দে ট্রেনে উঠতে পারছে। বেশ স্বস্তি প্রকাশ করেছে তারা।

ঈদযাত্রায় ট্রেনের যাত্রীদের যেন কোনো ভোগান্তিতে না পড়তে হয়, সে জন্য প্লাটফর্ম এলাকায় প্রবেশের মুখে ‍র‌্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোল রুম স্থাপন করেছে। পরিচ্ছন্ন একটি পরিবেশের মধ্য দিয়ে প্ল্যাটফর্ম হয়ে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠতে পারছে যাত্রীরা।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে গেছে। এখন আর প্রথম দিনের মতো ট্রেনে কোনো বিলম্ব নেই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রেনে ঈদযাত্রা : কমলাপুরে উপচেপড়া ভিড়

আপডেট সময় : ০৪:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪