ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৯:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং দ্রুত এর বাস্তবায়ন শুরু হবে। এটি জেলার মানুষের জন্য একটি বড় সুখবর।

আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, মেডিকেল কলেজের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। কলেজটি চালু হলে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বর্তমানে ২৫০ শয্যার যে হাসপাতাল রয়েছে, সেটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে, যাতে বৃহত্তর এলাকার মানুষ উন্নত চিকিৎসা সেবা পেতে পারে।

তিনি বলেন, হাসপাতালটি পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করেছেন। তবে স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে কী কী প্রয়োজন, তা লিখিতভাবে জানাতে হাসপাতাল সুপারকে নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতালে আরও একটি লিফট স্থাপনের ব্যবস্থা করা হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, জেলার স্বাস্থ্যব্যবস্থা উন্নত করতে সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও যাতে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়, সে লক্ষ্যে কাজ করা হবে। দীর্ঘদিন ধরে কর্মরতদের বিষয়ও পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহ হয়েছে। এর মধ্যেই উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে এবং ধাপে ধাপে সবকিছু গুছিয়ে নেওয়া হবে।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. আনিসুজ্জামান, ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬