ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

ডাকসু’র ভিপি নুরের সমাবেশে হামলা

  • আপডেট সময় : ০৮:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ভিপি নুরুল হকসহ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে মঙ্গলবার। বিকেল ৪টার দিকে এ হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতাকর্মী।

পূর্ব ঘোষণা অনুযায়ি বিকাল চারটায় রাজু ভাস্কর্য এলাকায় শিক্ষার্থীরা জড়ো হলে মুক্তিযুদ্ধের মঞ্চের কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে বিতণ্ডায় জড়ায়। তারা বলেন, ভিপি নুর দুর্নীতিগ্রস্ত। তাকে বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ করতে দেয়া হবে না।

কথা কাটাকাটির একপর্যায়ে তারা হামলা চালায়। এতে সমাবেশে আসা ৫ জন আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। একই সময় মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে।

সম্প্রতি ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। এতে অনেক শিক্ষার্থী আহত হন। তাদের দাবির সাথে সংহতি এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সংহতি সমাবেশ আয়োজন করা হয়। সেখানেই হামলা হয়।

হামলা পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে ভিপি নুরুল হক বলেন, আমরা এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজু ভাস্কর্যে এলে মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের উপর হামলা চালায়। বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় নামক জায়গায় তারা আমাদের উপর হামলা করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাকসু’র ভিপি নুরের সমাবেশে হামলা

আপডেট সময় : ০৮:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯