ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ডাবল স্টিকার দিয়ে পোশাকের দাম বাড়ানোয় চট্টগ্রামে ‘জেন্টল পার্ক’কে জরিমানা

  • আপডেট সময় : ১১:২০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 91
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে বিক্রির অভিযোগে ‘জেন্টল পার্ক’ নামে একটি বস্ত্র বিক্রয়কেন্দ্রকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই অভিযানে অননুমোদিত প্রসাধনী বিক্রি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পণ্য বিক্রির দায়ে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বিকেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সহায়তায় নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর অভিযোগে জেন্টল পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই মার্কেটে অন্য প্রতিষ্ঠানের উৎপাদিত পোশাক নিজেদের উৎপাদিত বলে বিক্রি করার দায়ে ‘শৈল্পিক’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে ‘ইন্টার লিংক কসমেটিকসকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে ‘আর বি কালেকশন’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাবল স্টিকার দিয়ে পোশাকের দাম বাড়ানোয় চট্টগ্রামে ‘জেন্টল পার্ক’কে জরিমানা

আপডেট সময় : ১১:২০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬