ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ডিএনসিসি উপ নির্বাচনে অংশ নেবে না বিএনপি

  • আপডেট সময় : ০৪:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা এ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে অংশ নেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ২০১৮ সালের জানুয়ারিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত থাকার পর গত মঙ্গলবার আবারও তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এ নির্বাচন হবে বলে জানায় নির্বাচন কমিশন। আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও বিএনপি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ‘ভোট ডাকাতির’ অভিযোগ করে ইসিতে তারা চিঠি দিয়েছে। কিন্তু সরকার বা ইসির কাছ থেকে কোনো সাড়া তারা পায়নি। তবে বিএনপির এই সূত্র আগেই জানিয়ে ছিলো, জাতীয় নির্বাচন ইস্যুতে ‘মিনিমাম’ কোনো সুরাহা না হলে সামনের কোনো নির্বাচনে না যাওয়ার সম্ভাবনাই বেশি। সরকার বা ইসি থেকে অভিযোগগুলোর ব্যাপারে অন্তত কোনো উদ্যোগ নেওয়া হলে পরবর্তী কোনো নির্বাচনে অংশ নেওয়ার পরিবেশ তৈরি হবে বলে মনে করে দলটির নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিএনসিসি উপ নির্বাচনে অংশ নেবে না বিএনপি

আপডেট সময় : ০৪:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯