ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ডিবির আলোচিত সাবেক ডিসি মশিউর গ্রেফতার

  • আপডেট সময় : ০২:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / 260
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। ২০২২ সালে মশিউর রহমানকে গোয়েন্দা গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগের দায়িত্ব দেয়া হয়। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন তিনি। কিন্তু সরকার পতনের পর সর্বশেষ গত ১৩ আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস করা পুলিশের এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিষয়ে এমএসএসও সম্পন্ন করেছেন।

বিডিসংভাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিবির আলোচিত সাবেক ডিসি মশিউর গ্রেফতার

আপডেট সময় : ০২:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪