ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি হেফাজতে থাকা সমন্বয়কারীদের শিগগিরই ছেড়ে দেওয়া হবে

  • আপডেট সময় : ০৭:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক

ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ছয়জনকে খুব শিগগিরই পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ।

আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে তিনি এ তথ্য জানান।

হেফাজতে থাকা সমন্বয়করা হলেন– নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

সমন্বয়কদের নিয়ে ডিবির হারুন বলেন, তাদের পরিবারের সদস্যরা গতকাল রাতে ও আজকে তাদের সঙ্গে দেখা করেছে। সমন্বয়করা ভালো আছে, তাদের স্বজনরা আমাদের ধন্যবাদও দিয়েছে। তারা কবে বাড়িতে ফিরবে এ প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, তাদের সঙ্গে কথা বলছি, পরিবারের সঙ্গে কথা বলছি, যেহেতু আমরা তাদের নিরাপত্তার বিষয়টি দেখছি। খুব শিগগিরই তারা পরিবারের কাছে ফিরে যাবে।

তিনি বলেন, আমরা মনেকরি ডিবি কার্যালয় মানুষের আস্থার জায়গা। মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভুগে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি।

জোর করে বিবৃতি দেওয়ার বিষয়টিকে গুজব উল্লেখ করে হারুন বলেন, সেখানে কাউকে জোর করে রাখা হয়না, অন্যায়-অত্যাচার করা হয়না, বিবৃতি নেওয়া হয় না। সমন্বয়করা বুঝেছে এবং আমাদের লিখিতভাবে জানিয়েছে, সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। এজন্যই তারা আন্দোলন প্রত্যাহার করেছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিবি হেফাজতে থাকা সমন্বয়কারীদের শিগগিরই ছেড়ে দেওয়া হবে

আপডেট সময় : ০৭:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪