ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা: শাহজাহানের স্ত্রীর জমিতে ভবন নির্মাণে বাধা সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ আসামে হাতি-মানুষের সহাবস্থান: ফসল বাঁচাতে অভিনব ‘খাদ্যভান্ডার’ উদ্যোগ পদ্মা সেতুর কাছে জাজিরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১ মিরপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে ড্রোন-বডি ক্যামেরায় নজরদারি পুকুর পাড়ে সাইকেল-জুতা: মিলল নিখোঁজ কিশোরের মরদেহ তিস্তার দুর্গম চরে বরইগাছের নিচে শিক্ষার প্রথম পাঠ খুলনা কর আপিল অঞ্চলে ১০ পদে বিশাল নিয়োগ: ১০ জেলার প্রার্থীদের সুবর্ণ সুযোগ গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা ফরিদপুর ও মাদারীপুরে

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে নামবে পুলিশ : ডিএমপি কমিশনার

  • আপডেট সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা প্রতিরোধে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে। শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা’ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার আরো বলেন, শুধু সরকার-স্বাস্থ্যবিভাগ একা মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য সবার সচেতন হতে হবে। পাশাপাশি নিজের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে।

পুলিশ লাইনস এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এডিস মশার লার্ভা পেয়েছে জানিয়ে তিনি বলেন, ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দেয়া হয়েছে। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। শনিবার সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপির ৫০ হাজার সদস্যকে এ কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে। অনুষ্ঠানের শেষে কমিশনার ডিএমপি পরিবারের সন্তানদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষাবৃত্তি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে নামবে পুলিশ : ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯