ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর-ঔপনিবেশিকতা সম্মেলন

  • আপডেট সময় : ০১:০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • / 170

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ১৪১৫ ফেব্রুয়ারি “পোস্টকলোনিয়াল পারস্পেটিভস ঃ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড কালচার অ্যান্ড দি গ্লোবাল সাউথ” আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক এ.এম.এম হামিদুর রহামান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. রাকিবুল হাসান খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে আগামি
১৪ ও ১৫ ফেব্রুয়ারি ‘উত্তর-ঔপনিবেশিকতা : বৈশ্বিক দক্ষিণাঞ্চলের ভাষা, সাহিত্য ও
সংস্কৃতি (পোস্টকলোনিয়াল পারস্পেটিভস : ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড কালচার অ্যান্ড
দি গ্লোবাল সাউথ)’ শিরোনামে দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন
অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের ইংলিশ অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক বিল অ্যাশক্রফট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলম।

এছাড়াও এই কনফারেন্সে প্যানেল আলোচক, প্লেনারি বক্তা ও সেশন চেয়ার হিসেবে বাংলাদেশ ও ভারতের ইংরেজি ভাষা ও সাহিত্যের খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করবেন। এঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক নিয়াজ জামান, অধ্যাপক এ.এম.এম হামিদুর রহামান ও অধ্যাপক কায়সার হকসহ আরও অনেকে। অন্যদিকে কলকাতার নেতাজি সুভাষ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিমাদ্রি লাহিড়ী প্লেনারি বক্তা হিসেবে এই কনফারেন্সে উপস্থিত থাকবেন।

প্যানেল আলোচনায় ইংরেজি ভাষা ও সাহিত্যের বিজ্ঞ আলোচকগণ তাঁদের বক্তব্য রাখবেন এবং কনফারেন্সে অংশগ্রহণকারীদের সাথে মত বিনিময় করবেন। দুই দিনের এই সম্মেলনে সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চাশ জন গবেষক তাঁদের নিজ নিজ গবেষণাপত্র উপস্থাপন করবেন। এ সম্মেলনের সহযোগী পার্টনার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের
মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-
উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, মানবিক ও সামাজিক
বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক এ.এম.এম হামিদুর রহামান, রেজিস্ট্রার প্রফেসর ড.
প্রকৌশলী এ কে এম ফজলুল হক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয়
প্রধান মো. রাকিবুল হাসান খানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, অধ্যাপক বিল অ্যাশক্রফট দি এম্পায়ার রাইটস ব্যাক (১৮৮৯) সহ
আরও অসংখ্য বিশ্ববিখ্যাত গ্রন্থের লেখক এবং উত্তর ঔপনিবেশিক সাহিত্যতত্ত্বের একজন
প্রবাদপ্রতিম তাত্ত্বিক। অন্যজন অধাপক ড. ফকরুল আলম সমসাময়িক বাংলাদেশের একজন
শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, লেখক ও অনুবাদক। অসামান্য অনুবাদ-দক্ষতার জন্য ২০১২ সালে
তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
ইম্পেরিয়াল এন্টাঙ্গেলমেন্টস অ্যান্ড লিটারেচার ইন ইংলিশ (২০০৭) তাঁর একটি বিখ্যাত
গ্রন্থ।

সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চাশ জন গবেষক তাঁদের নিজ নিজ
গবেষণাপত্র উপস্থাপন করবেন, যাদের মধ্যে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটির এগারো জন গবেষক। দুই দিনব্যাপী এই কনফারেন্সটির আহ্ধসঢ়;বায়কেরদায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয়
প্রধান মো. রাকিবুল হাসান খান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর-ঔপনিবেশিকতা সম্মেলন

আপডেট সময় : ০১:০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০