ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ব্যাটল অব স্টার্টআপ’ শুরু

  • আপডেট সময় : ০৭:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের আয়োজনে ‘ব্যাটল অব স্টার্টআপ’ প্রতিযোগিতার প্রথম পর্ব গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিকভাবে সহযোগিতা করে গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশ, স্টার্টআপ গ্রিন্ড ইউ, গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ উইক, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড ও এএক্স প্রোডাকশন।

ব্যাটল অব স্টার্টআপ উদ্বোধন করেন ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান মো. শিবলী শাহরিয়ার। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রভাষক মো. আসিফ ইকবাল এবং অনুষ্ঠানটি মডারেট করেন ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রভাষক বিউটি আকতার। প্রতিযোগিতায় বিচারক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ এম প্লাস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান, ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের এডজাঙ্কট শিক্ষক এস এন আজাদ, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সহযোগী ভিসি অ্যান্ড পিসি মো. আনোয়ার জাহিদ।

ব্যাটল অব স্টার্টআপ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের শিক্ষার্থীরা তাদওে স্টার্টআপের সেবা ও পণ্য প্রদর্শন করতে পারেন। এর মাধ্যমে নতুন স্টার্টআপ ও স্টেকহোল্ডারদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি হয়। এবারের ব্যাটল অব স্টার্টআপে ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের ১৫টি স্টার্টআপ তাদের পণ্য প্রদর্শন করে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান বলেন, নবীন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। ব্যাটল অব স্টার্টআপ সেরকমই একটি আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তাবৃত্তির অনেক বিষয় হাতে-কলমে শিখতে পারবে।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের আয়োজনে ‘ব্যাটল অব স্টার্টআপ’ প্রতিযোগিতার প্রথম পর্বে বিজয়ীদের সাথে বিচারক ও সম্মানিত অতিথি এফ এম প্লাস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান ও বিভাগীয় প্রধান মো. শিবলী শাহরিয়ারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ব্যাটল অব স্টার্টআপ’ শুরু

আপডেট সময় : ০৭:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯