ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২

ঢাকাকে নারীবান্ধব করার প্রতিশ্রুতি দিলেন আতিক

  • আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
  • / 183
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নির্বাচিত হলে ঢাকাকে নারীবান্ধব শহর বানাবো। আর এ জন্য সিসিটিভি ক্যামেরা ও ৪২ হাজার বাতি লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, এই ক্যামেরা ও বাতি নিয়ন্ত্রণ করা হবে সিটি করপোরেশনের কমান্ড সেন্টারের মাধ্যমে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কল্যাণপুরের খাজা মার্কেটের সামনে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন আতিকুল।

আতিকুল বলেন, ‘নিরাপদ, পরিষ্কার ও আলোকিত ঢাকা গড়তে ইতিমধ্যে আমরা কমান্ড সেন্টারের কাজ শুরু করেছি। এক বছরের মধ্যে সব চলে আসবে কমান্ডার সেন্টারের অধীনে।’

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মেয়র আতিকুল বলেন, নির্বাচন কমিশন দেরিতে হলেও সরস্বতীপূজার বিষয়টিকে আমলে নিয়ে নির্বাচন পিছিয়ে দিয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এটাই তার প্রমাণ।

আতিকুল বলেন, ‘গত ৯ মাসে ডিজিটাল সিটি তৈরিতে কাজ করেছি। অনেক কাজ করতে পারিনি। এ সময় কমান্ড সেন্টারের পরিকল্পনা ছিল। আবার নির্বাচিত হলে কমান্ড সেন্টার করা হবে। এর মাধ্যমে ঢাকার কোথায় ময়লা পড়ে আছে, পরিচ্ছন্নতাকর্মীরা কোথা থেকে ময়লা নেননি, সে খবর চলে আসবে।’

আতিকুল জানান, আনসার ক্যাম্প থেকে কচুক্ষেত পর্যন্ত ১০০ ফুট সড়ক করা হবে।

দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার অঙ্গীকার করে আতিকুল বলেন, অনলাইনের মাধ্যমে সবাই বাড়ির ট্যাক্স দেবেন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে আর যেতে হবে না।

নির্বাচনী প্রচারের ১০ম দিনে রোববার ঢাকা-১৪ আসনের ৯, ১০, ১১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর, পাইকপাড়া, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, মাজার রোড, গোলারটেক, লালকুঠি, গাবতলী সড়কে নির্বাচনী গণসংযোগ করছেন আতিকুল।

রোববার নির্বাচনী প্রচার ও সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান আবদুল মান্নানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকাকে নারীবান্ধব করার প্রতিশ্রুতি দিলেন আতিক

আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০