ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশমুখ আটকালে কঠোর ব্যবস্থা : ডিএমপি

  • আপডেট সময় : ১২:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। একই এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টা ২৬ মিনিটে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমরা কাউকে রাস্তা আটকাতে দেব না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৮ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কর্মসূচি ঘোষণার পর ঢাকার প্রবেশ মুখে সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। শনিবার সকাল থেকেই রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে দলটি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকার প্রবেশমুখ আটকালে কঠোর ব্যবস্থা : ডিএমপি

আপডেট সময় : ১২:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩