ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকা জেলা ও মহানগর দায়রা জজ আদালতে নতুন বিচারক

  • আপডেট সময় : ০১:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা জেলা ও মহানগর দায়রা জজ আদালতের নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম। এছাড়াও জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ‎

সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাদেরকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
‎
এছাড়া ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-৪ এর বিচারক মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরীকে সিলেট জেলা ও দায়রা জজ পদে, ঢাকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবহানীকে আইন ও বিচার বিভাগ ঢাকার সলিসিটর পদে বদলি করা করা হয়েছে।
‎
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আইন উপদেষ্টা মো. বজলুর রহমানকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ পদে এবং সিলেট জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, ঢাকার পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
‎
এছাড়া মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েসকে আইন ও বিচার বিভাগ ঢাকার যুগ্মসচিব পদে, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ পদে, ভোলা জেলা ও দায়রা জজ এ, এইচ, এম, মাহমুদুর রহমানকে রাজশাহী জেলা ও দায়রা এবং রাজশাহী মহানগর দায়রা জজ আল আসাদ মো. আসিফুজ্জামানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা (প্রশিক্ষণ) পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা জেলা ও মহানগর দায়রা জজ আদালতে নতুন বিচারক

আপডেট সময় : ০১:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫