ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাজপথে হাজারো শিক্ষার্থী ও শ্রমিক কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন সব বিমানবন্দরে আধুনিক পাখি তাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক রাহুল গান্ধী |: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা

ঢাকা বারের নির্বাচনের ২ দিনব্যাপী ভোট গ্রহণ কাল শুরু

  • আপডেট সময় : ০৪:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) দুইদিনব্যাপী ভোট গ্রহণ কাল শুরু হবে।
কাল ২৮ ও পরদিন ২৯ ফেব্রুয়ারি দুইদিন ধরে চলবে এই নির্বাচন। দুইদিনই সকাল ৯টা থেকে শুরু হয়ে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম সমর্থিত নীল দলের আইনজীবীদের প্রচারণায় সরগরম ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচন। দুই দলের ২৩ জন করে প্রার্থী রয়েছেন। এর মধ্যে ১০টি সদস্য ও বাকিগুলো সম্পাদকীয় পদ। এবারের নির্বাচনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ সৃষ্টি করা হয়েছে।
গত ১৫ দিন ধরে নিয়মিত প্রচার ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আদালত পাড়ায়। প্রার্থীরা ভোটারদের চেম্বারে গিয়ে এবং মোবাইলে কল ও এসএমএস করে ভোট প্রার্থনা করছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান বাদল জানান, এবার মোট ভোটার প্রায় ২১ হাজার ৮শ’ ৩০ জন।
সুশৃঙ্খল সুষ্ঠু নির্বাচন অনুষ্টানে আমরা বদ্বপরিকর। ভোটারদের বারের আইডি কার্ড দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
সাদা প্যানেলে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার শাহাদাত শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে নীল প্যানেলে সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা বারের নির্বাচনের ২ দিনব্যাপী ভোট গ্রহণ কাল শুরু

আপডেট সময় : ০৪:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪