ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

তাইওয়ানে প্রবল বর্ষণে ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০২:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 222
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তাইওয়ানের কিছু অংশে ঝড়ের প্রভাবে দুই মিটারেরও বেশি বৃষ্টিপাত হওয়ায় চারজনের মৃত্যু হয়েছে এবং মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানায়।

তাইপেই থেকে এএফপি জানায়, ২৮ জুলাই থেকে দ্বীপের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণের ফলে কয়েক হাজার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ)- এর পূর্বাভাসক লি মিং-সিয়াং এএফপিকে জানান, তাইওয়ানের দক্ষিণের পাহাড়ি জেলা মাওলিনে ২৮ জুলাই থেকে ২.৮ মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এজেন্সির তথ্যে বলা হয়, এই বৃষ্টিপাত গত বছর তাইওয়ানের বার্ষিক ২.১ মিটার বৃষ্টিপাতের চেয়েও বেশি।

লি বলেন, নিম্নচাপ ও শক্তিশালী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাতাসের প্রভাবে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে।
লি বলেন, দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বাতাস সাধারণত দ্বীপটিতে টাইফুন হওয়ায় প্রভাবিত করে এবং মে ও জুন মাসে মৌসুমী বৃষ্টিপাত ঘটায় ।

লি বলেন, এবার টাইফুন কো-মে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বাতাসের চাপে পূর্ব তাইওয়ানের পাশ দিয়ে চীনের দিকে যাওয়ার পথে আরও উত্তরে আঘাত হানার কারণে এই বৃষ্টিপাত হয়েছে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে বৃষ্টিপাতের কোনও সম্পর্ক নেই।

সিডব্লিউএ জানিয়েছে, গত মাসে দ্বীপজুড়ে গড় বৃষ্টিপাত ১৯৩৯ সালের পর জুলাই মাসে সর্বোচ্চ ছিল।
জুলাইয়ের শুরুতে তাইওয়ানে টাইফুন ডানাস আঘাত হানার পর প্রবল বৃষ্টিপাত হয়।

ঝড়ের কারণে দক্ষিণে ৫০০ মিলিমিটার এরও বেশি বৃষ্টিপাত হওয়ায় দুইজনের প্রাণহানি ও কয়েক শত আহত হয়েছে।

প্রধানমন্ত্রী চো জং-তাই সোমবার দক্ষিণ তাইনান শহরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে বলেন, ‘আমরা খুব কমই এই মাত্রার দুর্যোগের মুখোমুখি হয়েছি।’

টাইফুন ডানাস থেকে এখন পর্যন্ত, আমরা প্রায় এক মাস ধরে একটানা এবং ভারী বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছি।
দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, এক সপ্তাহ ধরে চলা খারাপ আবহাওয়ায় চারজনের মৃত্যু, তিনজন নিখোঁজ ও ৭৭ জন আহত হয়েছে।

প্রায় ৬ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। রাজ্যের আবহাওয়া পূর্বাভাসে আগামী দিনে বৃষ্টিপাত হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাইওয়ানে প্রবল বর্ষণে ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫