ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

তারেক রহমান স্বপদেই থাকবেন : ফখরুল

  • আপডেট সময় : ১২:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
  • / 304
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর্যবেক্ষণে আদালতের বক্তব্যের সাথে একটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্যের মিল রয়েছে, যা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাই এ নিয়ে তারেক রহমানের পদত্যাগেরও কারণ নেই।’ অর্থাৎ তারেক রহমান স্বপদেই থাকবেন।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ফখরুল আরো বলেন, ‘গ্রেনেড হামলায় সংঘটিত হত্যাকাণ্ড যদি রাষ্ট্রযন্ত্রের হয়, তাহলে বর্তমান সরকারের আমলে পিলখানা হত্যাকাণ্ড, হলি আর্টিজান এবং জঙ্গি হামলায় নিহত বিদেশি কূটনৈতিক ব্যবসায়ী, এনজিও কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইমাম-মুয়াজ্জিন, যাজক, পুরোহিত, ব্লগার হত্যাসহ সব হত্যাকাণ্ডের দায় ক্ষমতাসীনদের ওপরই বর্তায়। কিন্তু রায়ের পর্যবেক্ষণে এসব বিষয়ে কোনো উল্লেখ নেই।’

এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘এ রায় গ্রহণযোগ্য নয়’—এমন মন্তব্য করে মির্জা ফখরুল আরো বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের সাহায্যে হামলা হয়েছে বলে আদালতের যে পর্যবেক্ষণ তা যুক্তিগ্রাহ্য বা গ্রহণযোগ্য নয়। মুফতি হান্নানের বেআইনি দ্বিতীয় জবানবন্দি বাদ দিলে তারেক রহমান বা অন্য অনেক ব্যক্তিকেই এই মামলায় অভিযুক্ত করা যেত না। যৌক্তিক কারণেই বলা যায়, প্রকাশ্য আদালতে মুফতি হান্নান যাতে বলতে না পারেন যে, তাকে দিয়ে জোর করে জবানবন্দিতে সক্ষ্য নেওয়া হয়েছে, সে জন্যই একটি মামলায় দ্রুততার সাথে তাকে ফাঁসি দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন প্রমুখ।

গত ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা হয়। রায়ে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক রহমান স্বপদেই থাকবেন : ফখরুল

আপডেট সময় : ১২:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮