ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

তুচ্ছ ঘটনায় রাবি ছাত্রলীগের কর্মীদের মারামারি: ৫ কর্মীকে পুলিশে সোপর্দ

  • আপডেট সময় : ০৬:৩৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
  • / 356
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে মারামারির ঘটনায় ৫ জনকে পুলিশে সোপর্দ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার বিকেলে সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু তাদের পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছত্রলীগ কর্মী শাহাদাৎ হোসেন, সৈয়দ হাসান, সাকিব আহমেদ, ফয়সাল আহমেদ ও নেতাই।

জানা যায়, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ অনুষ্ঠানে প্রবেশ নিয়ে ছাত্রলীগ কর্মী শাহাদাৎ ও নেতাইয়ের সাথে শাখা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ফেরদৌস মাহমুদ শ্রাবণের সাথে বাকবিতন্ডা শুরু হয়। অবশেষে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু ও সাবরুন জামিল সুষ্ময়ের মাধ্যমে মিমাংসা হয়।

এদিকে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় সুবর্ণ জয়ন্তী টাওয়ারের কাছে অবস্থান করছিলেন ছাত্রলীগ কর্মী সাকিল ও তার বন্ধুরা। এসময় ওই ঘটনার জের ধরে ছাত্রলীগের কিছু কর্মী এসে তাদেরকে অতর্কিত মারধর শুরু করে। এতে ছাত্রলীগ কর্মী শাকিল ও তার কয়েকজন বন্ধু আহত হয়।

এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারিদের নেতাকর্মীদের মধ্যে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে ঘটনায় জড়িতদের নিয়ে মিমাংসার জন্য বসেন বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। এসময় হলের বাইরে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর অবস্থান নেয়। পরে সেখান থেকে ৫ জন কর্মীকে পুলিশে সোপর্দ কওে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রলীগ কখনো বিশৃঙ্খলাকারীদের প্রশ্রয় দেয়না। তারা মারামারির ঘটনায় জড়িত ছিল। তাই এ ঘটনায় তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তাদের ৫ জনকে আমাদের হাতে সোপর্দ করা হয়েছে। পরে ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী ধর্মঘট

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুচ্ছ ঘটনায় রাবি ছাত্রলীগের কর্মীদের মারামারি: ৫ কর্মীকে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৬:৩৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮