ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

তুরস্ক আশা করছে কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হবে : এরদোগান

  • আপডেট সময় : ০১:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান শনিবার বলেছেন, তিনি আশা করেন কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে।

    খবর তাসের।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনার পর ইস্তাম্বুলে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গত বছর ইস্তাম্বুলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। সেখানে জাতিসঙ্ঘের সাথে যৌথভাবে কৃষ্ণ সাগর দিয়ে শস্য সরবরাহ করিডোর চুক্তি বিষয়ে ঐক্যমত হয়েছিল। আর এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনীয় তিন কোটি ৩০ লাখ মেট্রিক টন খাদ্য শস্য পাঠানো হয়। আমরা চাই শস্য চুক্তি মেয়াদ বাড়ানো হোক।’

    এরদোগান বলেন, তিনি আশা করছেন কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাস বাড়ানো হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প পদক্ষেপ হবে আরো দুই বছরের জন্য এটি বলবৎ রাখা।

    তিনি বলেন, ‘আমি আশা করি যে শস্য করিডোর চুক্তিটি ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে। আমরা আশা করছি, এ চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাসের জন্য বাড়ানো হবে। তবে আমরা এটি দুই বছর বাড়ানোর পক্ষে।’

    নিউজটি শেয়ার করুন

    ট্যাগস :

    তুরস্ক আশা করছে কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হবে : এরদোগান

    আপডেট সময় : ০১:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩