ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

তেল চুরি বন্ধ করে সৈন্য প্রত্যাহার করুন

  • আপডেট সময় : ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিয়ায় অবৈধভাবে সৈন্য মোতায়েন রেখে দেশটির তেল সম্পদ চুরি করার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দামেস্ক। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা সাবান বলেছেন, অবিলম্বে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হবে।

লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শাবান এ আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর কী পদক্ষেপ নেন তা দেখার জন্য দামেস্ক অপেক্ষায় রয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে, সিরিয়া থেকে সব মার্কিন সৈন্য সরিয়ে নিতে হবে।

বাশার আসাদের এই উপদেষ্টা বলেন, সিরিয়ার জনগণ যুক্তরাষ্ট্রের নয়া প্রশাসনের কাছ থেকে তেমন একটা কিছু আশা করে না। কারণ, দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের প্রশাসন মধ্যপ্রাচ্যের মানুষের জন্য দুর্ভোগ বয়ে এনেছে।

একই সাথে বাসিনা শাবান জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবকে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফটের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই প্রস্তাবে সিরিয়ার ওপর মার্কিন দখলদারিত্বের বিরোধিতা করা হয়েছে। সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেল চুরি বন্ধ করে সৈন্য প্রত্যাহার করুন

আপডেট সময় : ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০