ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

থালাপতি বিজয়ের বাড়িতে হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার

  • আপডেট সময় : ০৯:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 265
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের বাড়ি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে চেন্নাই পুলিশ। তামিলনাডুর নীলঙ্করাই এলাকার ওই বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে চেন্নাই পুলিশের কাছে একটি ফোন আসে। এক ব্যক্তি সেই ফোন কলে জানায়, ভবিষ্যতে বিজয় যদি আর কোনো জনসভা করেন, তবে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

এই হুমকির পরপরই তার নীলাঙ্কারাই এলাকার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ; নিরাপত্তা জোরদার করেছে।

পুলিশ আরও জানিয়েছে, হুমকিদাতার সেই ফোনটি কন্যাকুমারী থেকে এসেছিল।

জানা গেছে, হুমকি পাওয়া মাত্র পুলিশের একটি বাহিনী বিজয়ের বাড়িতে পৌঁছায়। শুরু হয় তল্লাশি। যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে; যিনি ফোন করেছিলেন, তার লোকেশন ট্র্যাক করে তাকে ধরার চেষ্টা চলছে। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি কোনও প্র্যাঙ্ক বা ভুয়া কল ছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থালাপতি বিজয়ের বাড়িতে হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৯:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫