ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস

  • আপডেট সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 182
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও তীব্র আতঙ্ক বিরাজ করছে। দাবানল হলিউড হিলস ও স্টুডিও সিটির মতো বিশ্বখ্যাত এলাকায় আঘাত হেনেছে। এতে খ্যাতিমান তারকাদের বিলাসবহুল বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। স্কুল, সবুজ বনাঞ্চলসহ প্রায় ৪২ বর্গমাইল এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

৩ হাজারেরও বেশি দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করলেও শুষ্ক আবহাওয়া এবং শক্তিশালী বাতাস পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আশপাশের ছয়টি অঙ্গরাজ্য থেকে জরুরি সেবা কর্মীরা সহায়তায় এসেছেন। তবে পানির সংকট এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বাধার মুখোমুখি হতে হচ্ছে।

এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এক লাখ ৩৭ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বুধবার লস অ্যাঞ্জেলেস সফর করেন এবং ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করেন। স্থানীয় প্রশাসন কারফিউ জারি করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চলছে।

বাংলাদেশি অধ্যুষিত এলাকা লিটল বাংলাদেশ এখনও সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও সেখানকার বাসিন্দারা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। ধোঁয়ার কারণে এলাকায় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে এবং লোকজন ঘরের বাইরে বের হতে পারছে না। স্থানীয় কমিউনিটি নেতারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এই ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ প্রস্তুতির প্রয়োজন বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস

আপডেট সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫