ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

দামেস্কে নিরাপত্তা বাহিনীর বাসে বিস্ফোরণ, আহত কয়েকজন

  • আপডেট সময় : ০৭:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 36
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে বোমা হামলা হয়েছে। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের গ্রামাঞ্চলে মারউনাহ-আল-তাল সড়কে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে বোমাটি বিস্ফোরিত হয়। এতে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সানা আরও জানিয়েছে, কর্তৃপক্ষ হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে। কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করার চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি হামলার কয়েকটি ছবিও প্রকাশ করেছে। এতে রাস্তার পাশে ক্ষতিগ্রস্ত একটি বাস দেখা গেছে। বাসটির জানালা ও একটি দরজা বিস্ফোরণে উড়ে গেছে এবং সামনের আসনের ওপর কাচের টুকরো ছড়িয়ে রয়েছে।

২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই সিরিয়ার ইসলামপন্থি কর্তৃপক্ষ বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। দামেস্ক ও এর আশপাশের এলাকায় এ সময় একাধিক হামলার ঘটনা ঘটেছে।

আগস্টের শুরুতে দামেস্কের কাছে খ্রিস্টান ও দ্রুজ সম্প্রদায়ের বসবাসের শহর জারামানায় একটি বাসে বিস্ফোরণে ১৪ জন আহত হয়।

এর আগে জুলাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছে দুটি বিস্ফোরণ ঘটে। তবে ওই সময় মাখোঁ হোটেলে ছিলেন না।

ওই হামলায় একজন নিহত ও ৩৬ জন আহত হন। পরে কর্তৃপক্ষ জানায়, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে এবং তারা ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দামেস্কে নিরাপত্তা বাহিনীর বাসে বিস্ফোরণ, আহত কয়েকজন

আপডেট সময় : ০৭:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬