ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি

দিল্লিতে আবারো ৬ স্কুলে বোমা রাখার হুমকি

  • আপডেট সময় : ০১:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইস্ট অফ কৈলাশে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান, মডার্ন, কেম্ব্রিজ স্কুলসহ দিল্লির অন্তত ছয়টি স্কুলে শুক্রবার সকালে ই-মেইল মারফত বোমা রাখার কথা বলা হয়। তারপর স্কুল কর্তৃপক্ষ সব শিক্ষার্থীকে বাড়ি বাঠিয়ে দেয়। শিক্ষার্থীদের বাড়িতেও জানানো হয়, বাচ্চারা যেন স্কুলে না আসে।

ই-মেইলে দাবি করা হয়েছিল, স্কুল চত্বরে একাধিক বিস্ফোরক রাখা আছে। একটি গোপন গোষ্ঠী স্কুলে বিস্ফোরণ ঘটাতে চাইছে।

তবে পুলিশ অবশ্য তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক খুঁজে পায়নি।

কী বলা হয়েছিল মেইলে?
ই-মেইলে বলা হয়েছে, ‘আমি নিশ্চিত যে আপনারা স্কুলে ঢোকার সময় শিক্ষার্থীদের ব্যাগ ভালো করে পরীক্ষা করে দেখেন না। স্কুলে অত্যন্ত শক্তিশালী বোমা রাখা আছে। সেগুলো স্কুলবাড়ি ধ্বংস করার ও প্রচুর প্রাণহানি ঘটানোর ক্ষমতা রাখে। ১৩ বা ১৪ ডিসেম্বর স্কুলে বিস্ফোরণ হতে পারে। ১৪ ডিসেম্বর স্কুলে পেরেন্ট-টিচার্স মিটিং আছে। সেদিন বিস্ফোরণের প্রভূত সম্ভাবনা আছে।’

মেইলে এটাও বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ যেন ই-মেইলের জবাব দেয়। তারপর প্রেরক তার দাবির কথা জানাবে।

স্কুলে পুলিশ, দমকল, বম্ব-স্কোয়াড
এই মেইলের পর পুলিশ, দমকল ও বম্ব স্কোয়াডের কর্মকর্তারা স্কুলে পৌঁছান। তারা তল্লাশি শুরু করেন। দিল্লি পুলিশ প্রেরকের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখছে।

এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দিল্লির স্কুলে এই ধরনের হুমকি দেয়া হলো। গত ৯ ডিসেম্বর দিল্লির ৪০টি স্কুলে বিস্ফোরণের হুমকিযুক্ত ই-মেইল পাঠানো হয়। পুলিশ পরে জানায়, ভুয়া হুমকি দেয়া হয়েছিল।

কেজরিওয়ালের প্রতিক্রিয়া
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম-আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এটা খুবই গুরুতর ও চিন্তাজনক ঘটনা।

তিনি বলেছেন, ‘এই ধরনের ঘটনা ঘটতে থাকলে শিক্ষার্থীদের ওপর তার অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া হবে। তাদের পড়াশুনোরই বা কী হবে?’
সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিল্লিতে আবারো ৬ স্কুলে বোমা রাখার হুমকি

আপডেট সময় : ০১:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪