ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুই হাজার পিস ইয়াবাসহ মগনামার সাবেক চেয়ারম্যান, ইউনুছ গ্রেফতার

  • আপডেট সময় : ০৩:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • / 316
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ইউনুছ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার মৃত জিল্লুর রহমান ছেলে। রবিবার (১৬এপ্রিল) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা বডিসহ তাকে আটক করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

আটকের পর তার স্বীকারোক্তি অনুসারে সোমবার (১৭এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের তাঁর বাড়ি থেকে ৪ টি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সুমন ও এসআই মহসিন।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অংসা থোয়াই গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই হাজার পিস ইয়াবাসহ মগনামার সাবেক চেয়ারম্যান, ইউনুছ গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭