ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দুদকের দুই অভিযান: স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভায় অনিয়ম

  • আপডেট সময় : ০২:১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 98
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ দুটি অভিযোগের ভিত্তিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাদারীপুরের রাজৈর পৌরসভা ও শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করেছে।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতাল পরিদর্শন করে। তারা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান, খাদ্যের মান ও প্যাথলজি সেবার মান যাচাই করে। হাসপাতালের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পরিচ্ছন্নতাও সরেজমিনে পর্যবেক্ষণ করা হয় এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। রোগীদের জন্য ডায়েট স্কেল অনুযায়ী খাবার সরবরাহ হচ্ছে কি না তা নিবিড়ভাবে পরিদর্শনসহ প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

এদিকে মাদারীপুর জেলার রাজৈর পৌরসভায় পৌরকর আত্মসাৎ, হয়রানি, ঘুষ বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে রাজৈর পৌরসভার কর আদায়কারীর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক আলামত পাওয়া যায়। একইভাবে, রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।

এছাড়া ৬৮ নং সাফেয়া শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোন লিখিত অফিস আদেশ ছাড়াই শিক্ষা অফিসে ডাটা এন্ট্রির কাজে নিয়োজিত রয়েছেন, যা দায়িত্ব পালনের সঙ্গে সাংঘর্ষিক।

দুদক জানায়, অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনের সিদ্ধান্ত চেয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুদকের দুই অভিযান: স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভায় অনিয়ম

আপডেট সময় : ০২:১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫