ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর

দুদকে হাজির হতে সময় চাইলেন বেনজীর

  • আপডেট সময় : ০৬:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে সময় চেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

আজ বুধবার (৫ জুন) বিকেলে আইনজীবীর মাধ্যমে তিনি সময়ের আবেদন করেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) বেনজীরকে ও তার স্ত্রী-সন্তানদের রোববার (৯ জুন) দুদক কার্যালয়ে তলব করা হয়েছিল।

তবে এই সময়ের মধ্যে হাজির হতে পারবেন না জানিয়ে দুদকে আবেদন করেছেন বেনজীর। আবেদনের প্রেক্ষিতে দুদক ১৫ দিন পর্যন্ত সময় দিতে পারে।

বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের তলবের বিষয়টি গত ২৮ মে জানায় দুদক।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুদকে হাজির হতে সময় চাইলেন বেনজীর

আপডেট সময় : ০৬:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪