ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা

দুর্নীতির অভিযোগে বিচার হবে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের

  • আপডেট সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 92
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আর্জেন্টিনার একজন বিচারক বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে সরকারি বিভাগ কর্তৃক গৃহীত বীমা পলিসি সম্পর্কিত দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন।

ফার্নান্দেজ ২০১৯-২০২৩ মেয়াদে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

বুয়েনস আইরেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিচারক সেবাস্তিয়ান ক্যাসানেলোর সিদ্ধান্ত অনুসারে, ফার্নান্দেজের আচরণ ‘সরকারি পদের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে।

আর্জেন্টিনার গণমাধ্যমে এটি প্রকাশিত হয়েছে।

বিষয়টি তার আইনজীবী মারিয়ানা বারবিত্তা নিশ্চিত করেছেন।

বারবিত্তা এটিকে ‘একটি স্বেচ্ছাচারী, ভিত্তিহীন সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।

তিনি জানান, এর বিরুদ্ধে আপিল করা হবে।

৬৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তার সরকার দালালদের ব্যবহার করে। এদের মধ্যে একজনের সঙ্গে তার অফিসের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ আনা হয়েছে।

তিনি সরাসরি আলোচনার মাধ্যমে বীমা পলিসি চুক্তি করার জন্য প্রশাসনকে ব্যবহার করেছেন।

প্রধান দালাল ছিলেন ফার্নান্দেজের ব্যক্তিগত সচিবের স্বামী।

বিচারক বলেছেন, সাবেক প্রেসিডেন্ট এই ব্যবস্থা সম্পর্কে অবগত ছিলেন।

গত শুক্রবার ক্যাসানেলোর জিজ্ঞাসাবাদে, ফার্নান্দেজ কোনও অন্যায় কাজ করার কথা অস্বীকার করেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্নীতির অভিযোগে বিচার হবে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের

আপডেট সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫