ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল ফিতর সোমবার

  • আপডেট সময় : ১১:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / 312
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের আকাশে আজ রোববার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, আগামীকাল সোমবার সারাদেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

তিনি বলেন, সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আজ রোববার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমতাবস্থায়, আগামীকাল সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল ফিতর সোমবার

আপডেট সময় : ১১:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫