ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

দেশের মানুষ জানত আ’লীগের বিশাল বিজয় হবে : হানিফ

  • আপডেট সময় : ০৪:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
  • / 188
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয় হবে তা দেশের মানুষ জানত।

কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দশ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতা লাভের পর অন্য সরকারগুলোর সময়ে তার দশ ভাগের এক ভাগও হয়নি।

তিনি বলেন, দেশের মানুষ উন্নয়ন ও শান্তি চায়। তাই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখেছে। আর এ আস্থার জন্যই আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ বিজয় হচ্ছে আওয়ামী লীগের প্রত্যাশিত বিজয়।

বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘বিএনপির নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কারচুপির অভিযোগ আনার দরকার নেই। তাদের ব্যর্থতার কারণগুলো খোঁজে বের করার দরকার। তা করতে ব্যর্থ হলে রাজনীতিতে তাদের (বিএনপি) কবর রচিত হবে।’

হানিফ বলেন, বিএনপি তাদের দুর্নীতি ও সন্ত্রাসের দায়ে দণ্ডপ্রাপ্ত নেতাদের বাদ দিয়ে উদার ও সৎ নেতৃত্ব গ্রহণ করলে তাদের প্রতি দেশের মানুষের আস্থা ফিরে আসতে পারে।

হানিফ আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আগামী ১৯ জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের মানুষ জানত আ’লীগের বিশাল বিজয় হবে : হানিফ

আপডেট সময় : ০৪:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯