ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দ্রুত ওজন কমাতে সকাল বেলাতে যা যা করবেন

  • আপডেট সময় : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুস্বাস্থ্যের জন্য অতিরিক্ত মেদ ঝরিয়ে ওজন কমাতে চান অনেকেই। বিশেষত, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ওজন কমানোর পরামর্শ দেন ডাক্তাররাও। কিন্তু ডায়েট ফলো করেও অনেক সময় চটজলদি ওজন কমানো যায় না।

বিশেষজ্ঞদের দাবি, ওজন কমাতে হলে শুধুমাত্র ডায়েট নয়, জীবনধারাতেও পরিবর্তন আনা জরুরি। সকালে ঘুম থেকে ওঠার পর এমন কিছু নিয়ম মেনে চলা উচিত, যা দ্রুত ওজন কমাতে সাহায্য করে। সেগুলো কী কী?

১. শরীর সুস্থ রাখার জন্য সকাল-সকাল ঘুম থেকে ওঠার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাতে তাড়াতাড়ি শুয়ে, ৮ ঘণ্টা ঘুমের পর, শরীর অনেক বেশি চনমনে থাকে। ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই অভ্যাস।

২. ঘুম থেকে উঠেই ১০ থেকে ১৫ মিনিট মেডিটেশন করুন। স্ট্রেস, টেনশন থেকে মুক্তি দেয় এই অভ্যাস। অতিরিক্ত স্ট্রেস থেকে কর্টিসল হরমোন বেশি মাত্রায় নিঃসরণ হয়। যা ওজন বাড়িয়ে দেয়।

৩. সকালে ঘুম ভাঙার পর খালি পেটে এক গ্লাস ঈষদুষ্ণ পানি পান করুন। এর ফলে বিপাক ক্রিয়ার হার বেড়ে দ্রুত মেদ ঝরাতেও সাহায্য করে। গরম পানিতে পাতিলেবুর রস মিশিয়ে খেলেও উপকার পাবেন।

৪. সকাল ৮টার মধ্যে সকালের নাশতা সেরে ফেলুন। তেলে ভাজা, মশলাদার, প্রসেসড ফুড এড়িয়ে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খান।

৫. সকালেই শারীরিক কসরত বা এক্সারসাইজ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিকেল বা সন্ধ্যার তুলনায় সকালে এক্সারসাইজ করলে বেশি সুফল পাওয়া যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্রুত ওজন কমাতে সকাল বেলাতে যা যা করবেন

আপডেট সময় : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২