ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪
- আপডেট সময় : ০২:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 16
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে। দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এই মিছিলটি সাত মসজিদ রোড থেকে শুরু হয়ে ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে বাটা শোরুমের দিকে এগিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, মিছিল শেষে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে মোট চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, মিছিল থেকে ককটেল নিক্ষেপের পর পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজনদের আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে এই মিছিলটি পরিচালিত হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয় এবং একটি ব্যানার উদ্ধার করা হয়।























