ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের চালক ও হেলপার নিহত

  • আপডেট সময় : ০৭:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার রাণীনগরে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের চালক ও হেলপার নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার খানপুকুর নামক স্থানে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও ত্রিমোহণী এলাকার সরদার আলীর ছেলে হেলপার হিমেল (২৫)।
আহতের আরেক হেলপারের নাম আতিকুল (১৭)। তিনি চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে।

জানা যায়, আজ রানীনগর থেকে ইট বোঝাই ট্রাক্টরটি আবাদপুকুরের দিকে যাচ্ছিল।যাওয়ার পথে খানপুকুর নামক স্থানে পৌঁছলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরে থাকা ড্রাইভার রাব্বি ও দুইজন হেলপার গুরুতর আহত হয়।রানীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে দুপুর সাড়ে ১২ টায় মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের চালক ও হেলপার নিহত

আপডেট সময় : ০৭:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬