সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০২:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
- / 322
নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ-ধামইরহাট সড়কের নওগাঁর ধামইরহাট উপজেলার বিহারীনগর ব্রীজের সামনে বাস চাপায় এসিআই ঔষুধ কোম্পানীর বিক্রয় নিবাহী মুমিনুল ইসলাম (২৯) নিহত হয়েছেন।
রোববার সকাল ৯ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মুমিনুল রংপুর সদরের গুলেল বোদাই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে।
ধামইরহাট ধানার ওসি রকিবুল ইসলাম জানান, নিহত মুমিনুল ইসলাম তার শ্বশুর বাড়ি ধামইরহাট উপজেলার মালাহার গ্রাম থেকে মোটর সাইকেল যোগে নজিপুরের দিকে যাচ্ছিলেন। বিহারীনগর ব্রীজের কাছে একটি দ্রুতগামী বাসের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
এ ব্যাপারে ধামইরহাট ধানায় মামলা হয়েছে বলেও জানান ওসি রকিবুল ইসলাম।
























