নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার-২
- আপডেট সময় : ০৯:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / 356
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল ও মদ এবং নেশাজাতীয় ইঞ্জেকশনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধীনস্থ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জয়নাল এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭১/২-এস হতে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতআনা নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। এদিন চকিলাম বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তাক আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৬/১-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাসুদেবপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ভারতীয় ম্যাকডুয়েল মদ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। যার সর্বমোট সিজার মূল্য-৯৩,৫০০/- টাকা।
অপরদিকে, বস্তাবর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আঃ রহিম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬২/৪-এস হতে আনুমানিক ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বস্তাবর গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ২ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল মদ ও ৯টি ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব (২সষ) নেশাজাতীয় ইঞ্জেকশনসহ ঘটনাস্থল হতে ধামইরহাট উপজেলার জোতওসমান গ্রামের মজিবর রহমানের পুত্র আইয়ুব আলী (৫৪) ও মোফাজ্জল সরকারের পুত্র গাউসুল (৩৫) কে আটক করা হয়। সিজার মূল্য-৪,৩৫০/- টাকা।
পরে আটককৃতদের ধামইরহাট থানায় হাজির করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+ উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

























