ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেরো বছরের অপ্রতিমের মৃত্যুতে রাষ্ট্রের দায়বদ্ধতা ও সামাজিক নীরবতা নতুন পে স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপন জারি দীর্ঘ এক যুগ পর ঢাকায় ফিরছে বাটেক্সপো ২০২৬ মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল চার প্রাণ আইআইটি মুম্বাইয়ের শিক্ষার্থীর মৃত্যু: পরিবারের অভিযোগ ও কর্তৃপক্ষের বক্তব্য মানিকগঞ্জে প্রবাসীসহ তিনজনের মৃত্যু: তদন্তে পুলিশ নিখোঁজ কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ মিছিলের প্রস্তুতির সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ১৭ বছরে প্রভাব খাটিয়ে অযোগ্যদের পাস করানো হয়েছে: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস

নতুন পে স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপন জারি

  • আপডেট সময় : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ বিভাগ শনিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’। নতুন এই বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বেতন কীভাবে নির্ধারণ করা হবে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই গেজেটে। নতুন বেতনকাঠামো অনুযায়ী আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ।

তবে নতুন এই বেতনকাঠামোর আওতার বাইরে রাখা হয়েছে কয়েকটি নির্দিষ্ট শ্রেণির ব্যক্তি, কর্মচারী ও শ্রমিককে। ফলে তারা এই আদেশ অনুযায়ী নতুন বাড়তি বেতন-ভাতা পাবেন না। সাধারণ সরকারি চাকরিজীবীদের এই সুবিধা দেওয়া হলেও বেশ কয়েকটি খাতের জন্য ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে।

নতুন বেতনকাঠামোর আওতাবহির্ভূত খাত ও ব্যক্তিবর্গ

  • বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস: এই সার্ভিসে নিয়োজিত ব্যক্তিরা নতুন এই আদেশের আওতায় থাকবেন না।
  • প্রতিরক্ষা সার্ভিস: প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারী ছাড়া প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত অন্যান্য কর্মচারীরা নতুন বেতনকাঠামোর আওতাভুক্ত নন।
  • পুলিশ ও বিজিবি: পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োজিত কর্মচারীরাও এই আদেশের বাইরে থাকবেন।
  • রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক: পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮-এর ধারা ২-এর দফা (ঘ)-তে সংজ্ঞায়িত শ্রমিকরা এই বেতনকাঠামোর আওতায় থাকবেন না।
  • শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থী: শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) বা প্রশিক্ষণার্থী (ট্রেইনি) হিসেবে নিয়োজিত ব্যক্তিরা নতুন বেতনকাঠামোর সুবিধা পাবেন না।
  • আউটসোর্সিং কর্মী: আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত ব্যক্তিরাও এই আদেশের বাইরে থাকবেন।
  • দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক: দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫-এর আওতায় নিয়োজিত শ্রমিকরা নতুন বেতনকাঠামোর সুবিধা পাবেন না।
  • চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন কর্মী: চুক্তি অথবা খণ্ডকালীন ভিত্তিতে নিয়োজিত ব্যক্তিরাও এই আদেশের আওতাভুক্ত নন।

এদিকে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণ সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট বাদ পড়া বিশেষ শ্রেণির জন্য পরবর্তীতে পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।

নিউজটি শেয়ার করুন

নতুন পে স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬