ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি

নয়া দিল্লিতে রেলস্টেশনে পদদলিত হয়ে নিহত ১৫

  • আপডেট সময় : ০১:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২৫ জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে ১০ নারী ও তিন শিশু রয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে চলমান আধ্যাত্মিক উৎসব ‘মহা কুম্ভতে’ যোগ দিতে যাওয়ার সময় এসব হতাহতের ঘটনা ঘটে।

আধ্যাত্মিক উৎসব ‘মহা কুম্ভ’ চলছে। তিনটি নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল ‘ত্রিবেণী সঙ্গম’ এ পবিত্র স্নান করতে তীর্থযাত্রীরা যাত্রা করছে। এ সময় উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় একটি ট্রেনে চড়তে রেলওয়ে স্টেশনে প্রচুর লোকের ভিড় হয়েছিল।

নয়া দিল্লি রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে ট্রেন আসা নিয়ে বিভ্রান্তির সৃষ্টির পরই পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাণহানির এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নয়া দিল্লিতে রেলস্টেশনে পদদলিত হয়ে নিহত ১৫

আপডেট সময় : ০১:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫