ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

নরওয়ের রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি

  • আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 35
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

নরওয়ের ৮৯ বছর বয়সী রাজা পঞ্চম হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রক্তের জটিলতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির রাজপ্রাসাদ রোববার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউরোপের সবচেয়ে বয়স্ক ক্ষমতাসীন রাজা হ্যারাল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া রোগে ভুগছেন। এ রোগে স্বাভাবিকের তুলনায় দ্রুত লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে দুর্বলতা, ফ্যাকাশে ভাব ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘সপ্তাহান্তে মহামান্য রাজার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’ তাঁর রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ধরা পড়েছে এবং এ জন্য তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।

গত সোমবার কর্টিসোন চিকিৎসার কারণে শরীরে অতিরিক্ত তরল জমে যাওয়ায় তাঁকে অসলো ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে তাঁকে দুই সপ্তাহের জন্য রাজকীয় দায়িত্ব থেকে বিরত রাখা হয়।

রাজপ্রাসাদ এর আগে জানিয়েছিল, আগামী ১ ও ২ সেপ্টেম্বর নরওয়ের ট্রন্ডেলাগ অঞ্চলে রাজার নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। এই সফর তাঁর ঘোষিত অসুস্থতাজনিত ছুটির সময়সীমা শেষ হওয়ার পর হওয়ার কথা ছিল। হাসপাতালে রাজপরিবারের বেশ কয়েকজন সদস্য রাজা হ্যারাল্ডকে দেখতে গেছেন।

নরওয়ের সংবাদপত্র ভারডেনস গ্যাং জানিয়েছে, রাজার স্ত্রী রানী সোনজা, তাঁদের ছেলে ক্রাউন প্রিন্স হাকন এবং হাকনের স্ত্রী ক্রাউন প্রিন্সেস মেটে-মারিত রোববার হাসপাতালে তাঁকে দেখতে যান। রাজার বোনও তাঁকে দেখতে গিয়েছেন। তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাঁদের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরওয়ের রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি

আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬