ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

নরসিংদী’তে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • / 353
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীতে ঘোড়াশাল সার কারখানার আবাসিক কলোনী ভবনের ছাদ থেকে লাফিয়ে মাটিতে পড়ে ফারহানা মেহজাবীন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

৫ জানুয়ারী শুক্রবার গভীর রাতে ঘোড়াশাল সার কারখানার আবাসিক কলোনীতে আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্রী পাবনার লক্ষীপুর এলাকার মৃত আব্দুল হান্নান মিয়ার মেয়ে। ফারহানা মেহজাবীন ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, নিহতের মা হোস্নে আরা বেগম ঘোড়াশাল সার কারখানায় চাকুরী করেন। এরই প্রেক্ষিতে ২ মেয়েকে নিয়ে সার কারখানার আবাসিক ভবনে বসবাস করে আসছিল। ঘটনার দিন গভীর রাতে নিহতের মা তার ২ মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লে রাত প্রায় ২ টায় ছোট মেয়ে মেহজাবীন ঘুম থেকে উঠে বাস ভবনের ছাদে চলে যায়। এরপর সে আকস্মিকভাবে ছাদ থেকে লাফ দিয়ে নীচে পড়ে আত্মহত্যা করে। পরবর্তীতে আবাসিক এলাকার নিরাপত্তা কর্মীরা ভবনের পাশে কলেজ ছাত্রী মেহজাবীনের মৃত লাশ পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার শুরু করলে তার মা ও বোনসহ ভবনের অন্যান্য ফ্লাটের লোকজন বেরিয়ে ঘটনাস্থলে আসে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কলেজ ছাত্রী মেহজাবীন একজন মানুষিক রোগী ছিলেন। তার পরিবার পক্ষ থেকে মানুষিক রোগের চিকিৎসা পত্র দেখানো হয়েছে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদী’তে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮