নরসিংদীতে কুখ্যাত ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১২:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
- / 1062
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাড়াশী অভিযানে কুখ্যাত ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ নাজমুল হোসেন খাঁন’র নেতৃত্বে উপ-পরিদর্শক সেরাজুল ইসলাম, উপ-সহকারী পরিদর্শক মোঃ জাকির হোসেন, কনষ্টেবল মাঈনউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে জেলা শহরের রাঙ্গামাটি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী জিব্রাহিল ওরফে জিপু (২৭) কে ১০৫ পিস মরনঘাতী ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেন্সিডিল, শিবপুর থেকে মাসুদ (৩৮) কে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, রায়পুরা থেকে মাদক ব্যবসায়ী এসডু (৩৫) কে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, পরিদর্শক মোঃ নাজমুল হোসেন খাঁন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে উপরোক্ত ঘটনায় পৃথক পৃথক মামলা দায়েরসহ ধৃত ব্যক্তিদের জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার এর নেতৃত্বে রোকসানা বেগম (৪৫) কে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়, সুমন মিয়া (২৮) কে ৪০ পিস ইয়াবাসহ ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়, রঞ্জিত দাস (৩৭) কে ১ কেজি গাজাসহ ৬ মাসের কারাদন্ড, মোঃ সেলিম মিয়া (৩০) কে ১ কেজি গাঁজাসহ মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মোঃ নাজমুল হোসেন খাঁন জানান, নরসিংদীতে মাদক বিরোধী সাড়াশী অভিযান অব্যাহত রয়েছে।
























