নরসিংদীতে পিস্তল ও গুলিসহ আটক ১
- আপডেট সময় : ০৬:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
- / 272
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে সাদেক মিয়া (৩২) নামে এক ব্যাক্তিকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার ভোরে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মন্দী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদেক মিয়া বাদুয়ারচর এলাকার আলাউদ্দিনের ছেলে।
উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহর ব্রাহ্মন্দী এলাকায় তার নেতৃত্বে অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী সাদেক মিয়া পালানোর চেষ্টা করে। পরে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকালাপ করার জন্যই সাদেক অস্ত্র বহন করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
























