ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নরসিংদী’তে বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা!

  • আপডেট সময় : ০২:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীতে শিবপুর উপজেলার কারারচর মৌলভী টি.হোসেন উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৫ম তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট প্রতি পক্ষের হামলায় নবম শ্রেণীর ছাত্র জয় মোল্লা, রাহীম, শাহীনসহ ৫/৬ জন শিক্ষার্থী আহত হয়েছে।

৫ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় শিবপুর উপজেলার কারারচর মৌলভী টি.হোসেন উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৫ম তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিকপর্ব চলাকালে নামাজের বিরতি’র সময় ১০/১৫ জনের  স্থানীয় একটি সন্ত্রাসীচক্র দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে একই বিদ্যালয়ের শিক্ষাথীদের উপর হামলা চালায়। এ সময় আহত শিক্ষাথীদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন দৌড়ে এসে তাদেরকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করে। গুরুতর রক্তাক্ত জখমাবস্থায় উদ্ধারশেষে তাদের নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহত জয় মোল্লা’র বড় ভাই সৌরভ মোল্লা উপরোক্ত ঘটনার বিবরণ জানিয়ে বলেন, দক্ষিণ কারারচরের মৃত নূরুল ইসলামের পুত্র আল-আমিন (২৮), রমজান আলী’র পুত্র ছোটন (২০), ইকবাল হোসেনের পুত্র রিপন (২২) ও রবিন (১৯), হাবিবুর রহমানের পুত্র ইয়াহিয়া (১৯), ইসমাঈলের পুত্র রাসেল (২০), সিদ্দিক মিয়া’র পুত্র ফিরোজ (১৮), মবিনের পুত্র সোহেল (১৮)সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের একটি স্ব-সস্ত্র সন্ত্রাসীচক্র সাংস্কৃতিকানুষ্ঠাণ উপভোগের অজুহাতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অতর্কিভাবে হামলা চালায়। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় জড়িতদের সংশ্লিষ্ট থানা পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি বলে আহত শিক্ষার্থীদের পরিবার সূত্র জানায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদী’তে বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা!

আপডেট সময় : ০২:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮