ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নরসিংদীতে সালিশ বৈঠকে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ২

  • আপডেট সময় : ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদী রায়পুরায় সালিশ বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্থানীয় রহিম ধরের ছেলে আবদুল কাদের (৪২) ও অলফত আলীর ছেলে ভুট্টো মিয়া (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরেই চাঁনপুরের আব্দুল্লাহ বাড়ি ও খান্না বাড়ির আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

বছরখানেক পূর্বে খান্না বাড়ির সামছু হাজির ছেলে খোরশেদ মিয়াকে (৩৫) মেরে হাত-পা ভেঙে পঙ্গু করে দেয় আব্দুল্লাহ বাড়ির লোকজন।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা কবির মিয়াসহ ২০/২৫ জনকে আসামি করে মামলাও করা হয়।

কুয়েত প্রবাসী লিয়াকত কয়েকদিন আগে বাড়িতে এসে এ ঘটনা মীমাংসার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে সকালে চাঁনপুরের সওদাগরকান্দি এলাকায় সালিশ বৈঠক বসে।

সেখানে দু’একজনের কথা কাটাকাটির এক পর্যায়ে সামছু হাজির লোকদের ওপর হামলা চালানো হয়। এতে কাদির মিয়া ঘটনাস্থলে এবং নবীনগর হাসপাতালে নেয়ার পথে ভুট্টো মিয়া মারা যান।

এ ঘটনায় আহত ২০ জনকে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকাটি প্রত্যন্ত চরাঞ্চল। দুটি পরিবারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এই ঘটনাটি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে সালিশ বৈঠকে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় : ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭