ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান

নাইজেরিয়ায় জেলে হামলা, ১৮০০ বন্দি পলাতক

  • আপডেট সময় : ০২:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নাইজেরিয়ার ইমো রাজ্যের জেলে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতকারীরা। জেলরক্ষীদের সাথে তাদের গুলিবিনিময় হয়। তারপর তারা বিস্ফোরক ব্যবহার করে জেলে ঢুকে যায়। তারপর এক হাজার ৮ শ’রও বেশি বন্দি জেল থেকে পালায়। নাইজেরিয়ায় অন্যতম বড় জেল-ভাঙার ঘটনা এটি।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শুধু জেল নয়, শহরের অন্য সরকারি বাড়িতেও একই সাথে আক্রমণ চালায় দুষ্কৃতকারীরা।

এই এলাকায় বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে। তবে কোনো গোষ্ঠীই এখনো পর্যন্ত আক্রমণের দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইস্টার্ন সিকিউরিটি নেটওওয়ার্ক(ইএসএন)-কে এই ঘটনার জন্য দায়ী করেছেন।
ইএসএন দাবি করে, তারা স্থানীয় ইগবো জনগোষ্ঠীকে বিদেশী হানাদারের হাত থেকে বাঁচাবার জন্য লড়াই করছে।

প্রেসিডেন্ট বুহারি এক বিবৃতিতে বলেছেন, এটা সন্ত্রাসবাদী কাজ। তিনি পালিয়ে যাওয়া সব বন্দিকে ধরে আবার জেলে রাখার জন্য নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করেছেন।

সপ্তাহ দুয়েক আগে দক্ষিণপূর্ব নাইজেরিয়ায় থানা, সেনার চেকপয়েন্ট এবং জেল আক্রমণ করেছিল সন্ত্রাসীরা। তাতে অন্তত ১২ জন নিরপত্তারক্ষী মারা যান।

এমনিতে নাইজেরিয়ার জেলগুলোতে অধিকাংশ সময় বেশি বন্দি রাখা হয়। জেলগুলো আদৌ স্বাস্থ্যসম্মত নয়। এনিয়ে অতীতে বহু অভিযোগও উঠেছে।
সূত্র : ডয়েচে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাইজেরিয়ায় জেলে হামলা, ১৮০০ বন্দি পলাতক

আপডেট সময় : ০২:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১