ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

অস্ত্র-মাদকসহ না’গঞ্জের শীর্ষ সন্ত্রাসী ছাত্রলীগ নেতা খান মাসুদ গ্রেফতার

  • আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 520
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিটির বন্দরে র‌্যাব-১১ অস্ত্র, গান পাউডার ও মাদকসহ ছাত্রলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী খান মাসুদকে (৩০) গ্রেফতার করেছে।

র‌্যাব সোমবার রাত ২টায় অভিযান চালিয়ে বন্দরের লেজারাসে খান মাসুদের আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও তার আস্তানা থেকে মদ, বিয়ার, গান-পাউডার এবং তার বাড়ির ছাদ থেকে ৬ রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তল উদ্ধার করে।

র‌্যাব তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-১১ আদমজী ক্যাম্পে নিয়ে যায়।

দুপুরে র‌্যাব-১১ ছাত্রলীগ নেতা সন্ত্রাসী খান মাসুদ গ্রেফতার অভিযান পরিচালনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ সিটির বন্দরের লেজারাসে একই এলাকার সামসুদ্দিন খানের ছেলে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ অস্ত্র ব্যবসা ও বন্দর খেয়াঘাটে পরিবহনে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ সন্ত্রাসী করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে রেখেছে।

গত বছর সে তার দলবল নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র ছিনতাই করেছে। সন্ত্রাসী ছাত্রলীগ নেতা খান মাসুদের কাছে অস্ত্র রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে তার আস্তানায় অভিযান চালিয়ে গুলি ভর্তি পিস্তল ও মাদক উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ত্র-মাদকসহ না’গঞ্জের শীর্ষ সন্ত্রাসী ছাত্রলীগ নেতা খান মাসুদ গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭